বাগেরহাটে অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করার নির্দেশ দেন। এ সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়নি। অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতিতে ইটভাটা পরিচালিত হচ্ছিল। তিনি আরও বলেন, অভিযানে
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করার নির্দেশ দেন। এ সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়নি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতিতে ইটভাটা পরিচালিত হচ্ছিল।
তিনি আরও বলেন, অভিযানে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
What's Your Reaction?