বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

  বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। একজন নিহতের খবর নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে। নাহিদ ফরাজী/জেএইচ

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

 

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান পরিচালনা করছে।

একজন নিহতের খবর নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

নাহিদ ফরাজী/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow