বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

বাগেরহাটের রামপালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় মর্মান্তিক এ  দুর্ঘটনা ঘটে।   দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর ৪ জনের মরদেহ রয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।  রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায়  ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চি

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

বাগেরহাটের রামপালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় মর্মান্তিক এ  দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর ৪ জনের মরদেহ রয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায়  ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow