বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকের ভেতরে তিনজন শ্রমিক নির্মাণকাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকের একটি দেয়াল ধসে পড়লে তিনজনই ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে দুজন বেরিয়ে আসতে সক্ষম হলেও আতিয়ার নিচে চাপা পড়েন। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ারের মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।   

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নিহত ১

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকের ভেতরে তিনজন শ্রমিক নির্মাণকাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্যাংকের একটি দেয়াল ধসে পড়লে তিনজনই ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে দুজন বেরিয়ে আসতে সক্ষম হলেও আতিয়ার নিচে চাপা পড়েন। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ারের মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow