বাগেরহাটে হসপিটাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার একটি বেসরকারি হসপিটাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী এবং উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হসপিটালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। হসপিটাল সূত্রে জানা যায়, সকালে গ্রামীণ হসপিটালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। পরে অনেক সময় ধরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে

বাগেরহাটে হসপিটাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার একটি বেসরকারি হসপিটাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী এবং উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হসপিটালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হসপিটাল সূত্রে জানা যায়, সকালে গ্রামীণ হসপিটালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। পরে অনেক সময় ধরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নাহিদ ফরাজী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow