বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বের বাধা পেরোতে হবে না নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্রুপ-১ থেকে বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা। অন্যদিকে গ্রুপ-২ থেকে ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে আসন্ন বিশ্বকাপে। বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যম

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বের বাধা পেরোতে হবে না নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্রুপ-১ থেকে বাংলাদেশ ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা। অন্যদিকে গ্রুপ-২ থেকে ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে আসন্ন বিশ্বকাপে। বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী দলগুলোর পথও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী নারী চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow