বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ মিয়া নামের একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৮টাই উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানা স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরেই বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। আর এই নামকরণ নিয়েই কয়েকদিন ধরে আবার দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত ও একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাসুদ মিয়া নামের একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টাই উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানা স্থাপিত বাজারের নামকরণ নিয়ে ৩০ বছর ধরেই বিরোধ চলে আসছে আকবরনগর ও মিরারচর গ্রামবাসীর মধ্যে। আর এই নামকরণ নিয়েই কয়েকদিন ধরে আবার দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত ও একজন নিহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow