বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে বর্তমান সরকারের সিগনেচার প্রোগ্রাম 'ফ্যামিলি কার্ড কর্মসূচি', যার কার্যক্রম সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যাক্তি মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতোমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হবে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে। এই বাজেটে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লক্ষে বাড়ানো

বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে বর্তমান সরকারের সিগনেচার প্রোগ্রাম 'ফ্যামিলি কার্ড কর্মসূচি', যার কার্যক্রম সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যাক্তি মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতোমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হবে।

এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে।

এই বাজেটে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা ১,০০০ টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা ১ লক্ষে উন্নীত করা হবে এবং স্তরভেদে মাসিক ভাতা ১,০০০ থেকে ১,৪০০ টাকা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow