বাড়িতে বানান মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ডেজার্ট ক্রিম বাসবুসা

ঈদে সব সময় ভারী মিষ্টি ভালো লাগে না, অনেকেই খোঁজেন হালকা ও ভিন্ন স্বাদের কিছু। এমন সময় দারুণ একটি বিকল্প হতে পারে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টান্ন বাসবুসা। বাসবুসা মূলত মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যার প্রথম আবির্ভাব ঘটে মিশরে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অনেকেই এটিকে সুজির কেক বলেও চেনেন, কারণ এর মূল উপাদান সুজি এবং অনেকটা নরম কেকের মতো। ঈদের মতো উৎসবে যদি একটু হালকা, নরম এবং সুস্বাদু মিষ্টি পরিবেশন করতে চান, তাহলে ক্রিম বাসবুসা হতে পারে একদম পারফেক্ট পছন্দ। এটি বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন ক্রিম বাসবুসা- উপকরণ১. সুজি দেড় কাপ ২. ময়দা ২ টেবিল চামচ৩. চিনি ২ কাপ৪. ডিম ৩টি ৫. বেকিং পাউডার ১ টেবিল চামচ ৬. কোরানো নারিকেল আধা কাপ ৭. টক দই আধা কাপ ৮. দুধ দেড় কেজি ৯. কর্নফ্লাওয়ার আধা কাপ১০. কমলার খোসা কোরানো  ১ চা চামচ ১১. ক্রিম ১ কৌটা১২. গলানো মাখন ১ কাপ ১৩. পানি দেড় কাপ১৪. লেবুর রস ১ টেবিল চামচ ১৫. গোলাপজল ও লেবুর খোসা কোরানো সামান্য১৬. লবণ সামান্য প্রস্তুত প্রণালিশিরার জন্

বাড়িতে বানান মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ডেজার্ট ক্রিম বাসবুসা

ঈদে সব সময় ভারী মিষ্টি ভালো লাগে না, অনেকেই খোঁজেন হালকা ও ভিন্ন স্বাদের কিছু। এমন সময় দারুণ একটি বিকল্প হতে পারে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টান্ন বাসবুসা। বাসবুসা মূলত মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যার প্রথম আবির্ভাব ঘটে মিশরে।

সময়ের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অনেকেই এটিকে সুজির কেক বলেও চেনেন, কারণ এর মূল উপাদান সুজি এবং অনেকটা নরম কেকের মতো।

ঈদের মতো উৎসবে যদি একটু হালকা, নরম এবং সুস্বাদু মিষ্টি পরিবেশন করতে চান, তাহলে ক্রিম বাসবুসা হতে পারে একদম পারফেক্ট পছন্দ। এটি বাসার ছোট বড় সবাই পছন্দ করবে।

jago

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন ক্রিম বাসবুসা-

উপকরণ
১. সুজি দেড় কাপ
২. ময়দা ২ টেবিল চামচ
৩. চিনি ২ কাপ
৪. ডিম ৩টি
৫. বেকিং পাউডার ১ টেবিল চামচ
৬. কোরানো নারিকেল আধা কাপ
৭. টক দই আধা কাপ
৮. দুধ দেড় কেজি
৯. কর্নফ্লাওয়ার আধা কাপ
১০. কমলার খোসা কোরানো  ১ চা চামচ
১১. ক্রিম ১ কৌটা
১২. গলানো মাখন ১ কাপ
১৩. পানি দেড় কাপ
১৪. লেবুর রস ১ টেবিল চামচ
১৫. গোলাপজল ও লেবুর খোসা কোরানো সামান্য
১৬. লবণ সামান্য

jago
প্রস্তুত প্রণালি
শিরার জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ চিনি ও পরিমাণমতো পানি দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। চিনি গলে গেলে আরও ৫ থেকে ৭ মিনিট নাড়তে থাকুন। এরপর এতে লেবুর রস ও খোসা দিয়ে নামিয়ে শিরা ছেঁকে আলাদা করে রেখে দিন।

এরপর আরেকটি পাত্রে এক কেজি দুধ, কর্নফ্লাওয়ার, তিন টেবিল চামচ চিনি, কোরানো কমলার খোসা এবং ক্রিম একসঙ্গে মিশিয়ে চুলায় বসান। মিশ্রণটি দ্রুত নাড়তে থাকুন, যাতে দানা না বাঁধে। ঘন হয়ে এলে নামিয়ে তাতে মাখনের কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা হওয়া পর্যন্ত মাঝেমধ্যে নাড়তে থাকুন। এভাবেই তৈরি হয়ে যাবে মোলায়েম ক্রিম, যা আলাদা করে রেখে দিন।

এবার একটি পাত্রে ডিম ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। তাতে মাখন ও দই দিয়ে এতে সুজি, ময়দা, বেকিং পাউডার এবং কোরানো কমলার খোসা যোগ করে ঘন ডো তৈরি করুন । একটি পাত্রে ঘি মাখিয়ে ডো-এর অর্ধেক বিছিয়ে দিন। এর ওপর তৈরি করা ক্রিম দিয়ে বাকি ডো ওপরে সমানভাবে ছড়িয়ে দিন।

১৮০ ডিগ্রি তাপে ২০ থেকে ২২ মিনিট বেক করুন। যদি ওভেন না থাকে, তবে চুলায় বড় একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ১০ মিনিট প্রিহিট করুন। তারপর বাসবুসার পাত্রটি কড়াইতে বসিয়ে ঢেকে একদম কম আঁচে ৪০ থেকে ৫০ মিনিট বেক করুন, যতক্ষণ না এটি সোনালি রং ধারণ করে।চু লা থেকে নামিয়ে গরম বাসবুসার ওপর ঠান্ডা সিরা ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দমতো টুকরো করে কেটে পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow