বাড্ডায় গ্যাস লিকেজে ম্যানহোলে আগুন, তীব্র যানজট

রাজধানীর উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকায় একটি ম্যানহোলে আগুন লাগার ঘটনায় গ্যাস লিকেজ শনাক্ত হয়েছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সড়কের দুটি লেন বন্ধ রাখা হলে কুড়িল থেকে রামপুরামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাফিক বাড্ডা জোনের আওতাধীন উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকার ইনকামিং সড়কের একটি ম্যানহোল থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ওই এলাকার আরও দুটি ম্যানহোলে গ্যাস লিকেজ শনাক্ত করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গ্যাস লিকেজের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। গুলশান ট্রাফিক বিভাগ জানায়, গ্যাস লিকেজজনিত ঝুঁকির কারণে ভারী যানবাহন চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনকামিং সড়কের দুটি লেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে একটি লেনে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ কারণে ওই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিতাস গ্যা

বাড্ডায় গ্যাস লিকেজে ম্যানহোলে আগুন, তীব্র যানজট

রাজধানীর উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকায় একটি ম্যানহোলে আগুন লাগার ঘটনায় গ্যাস লিকেজ শনাক্ত হয়েছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সড়কের দুটি লেন বন্ধ রাখা হলে কুড়িল থেকে রামপুরামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাফিক বাড্ডা জোনের আওতাধীন উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকার ইনকামিং সড়কের একটি ম্যানহোল থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ওই এলাকার আরও দুটি ম্যানহোলে গ্যাস লিকেজ শনাক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গ্যাস লিকেজের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, গ্যাস লিকেজজনিত ঝুঁকির কারণে ভারী যানবাহন চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনকামিং সড়কের দুটি লেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে একটি লেনে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ কারণে ওই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে গ্যাস লিকেজ বন্ধে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা পুরোপুরি সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow