বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশ আন্তরিকভাবে কাজ করছে। বৈঠকে সিলেট অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পায়ন, পর্যটন খাতের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে সিলেটে

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশ আন্তরিকভাবে কাজ করছে। বৈঠকে সিলেট অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পায়ন, পর্যটন খাতের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে সিলেটের টেকসই উন্নয়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা, বিশেষ করে সিলেটি প্রবাসীরা, দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন দ্বার উন্মোচন হবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow