বাদীর সঙ্গে আ. লীগ নেতা বিএম মোজাম্মেলের আপস, খালাসে আপত্তি নেই

চাঁদাবাজির এক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের খালাস পেতে আপত্তি নেই বলে জানিয়েছেন বাদী। ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা ওই মামলায় বাদীর সঙ্গে আওয়ামী লীগের এ নেতার আপস হয়েছে বলে জানা গেছে। বিএম মোজাম্মেল শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ মাহমুদা আক্তারের আদালতে মামলার বাদী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে মামলাটির বিচার শুরুর আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  বিএম মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া জানান, ‘আজ মিথ্যা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মোজাম্মেলকে আদালতে হাজির করা হয়। এসময় এই মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। মামলাটির চার্জগঠনের পরে বাদী তার জবানবন্দি দেন। জবানবন্দিতে বাদী মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। বাদী জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।’ মামলার অভিযোগে বলা হয়,

বাদীর সঙ্গে আ. লীগ নেতা বিএম মোজাম্মেলের আপস, খালাসে আপত্তি নেই

চাঁদাবাজির এক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের খালাস পেতে আপত্তি নেই বলে জানিয়েছেন বাদী। ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা ওই মামলায় বাদীর সঙ্গে আওয়ামী লীগের এ নেতার আপস হয়েছে বলে জানা গেছে।

বিএম মোজাম্মেল শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ মাহমুদা আক্তারের আদালতে মামলার বাদী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে মামলাটির বিচার শুরুর আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

বিএম মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া জানান, ‘আজ মিথ্যা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মোজাম্মেলকে আদালতে হাজির করা হয়। এসময় এই মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। মামলাটির চার্জগঠনের পরে বাদী তার জবানবন্দি দেন। জবানবন্দিতে বাদী মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। বাদী জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক বাদী ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির অফিসে ডেকে নেন। সেখানে তিনি নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মামলায় আরও বলা হয়, এই টাকা পরিশোধের জন্য ভুক্তভোগী খলিলুর রহমানকে তিন দিন সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে বাদীর বিরুদ্ধে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow