বাধা সত্ত্বেও ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় অটল পাকিস্তান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এক্ষেত্রে ‘কিছু বাধা’ রয়েছে বলেও স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার। ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সমঝোতা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে পাকিস্তান।’ তিনি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অর্থবহ আলোচনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা।’ আন্দ্রাবি আরও বলেন, ‘উভয় দেশই পাকিস্তানকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করে।’ এই আস্থার প্রতিফলন হিসেবে ইরান ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, বলেও জানান তিনি। পাকিস্তান ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন আন্দ্রাবি। ২৮ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোনালাপ হয়েছে। ওই আলাপে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলেও উল্লেখ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এক্ষেত্রে ‘কিছু বাধা’ রয়েছে বলেও স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ‘চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সমঝোতা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে পাকিস্তান।’ তিনি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অর্থবহ আলোচনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা।’
আন্দ্রাবি আরও বলেন, ‘উভয় দেশই পাকিস্তানকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাস করে।’
এই আস্থার প্রতিফলন হিসেবে ইরান ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, বলেও জানান তিনি।
পাকিস্তান ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন আন্দ্রাবি। ২৮ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ফোনালাপ হয়েছে। ওই আলাপে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন মারাত্বকভাবে ব্যহত হচ্ছে। এতে জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।
What's Your Reaction?