বান্ধবীকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পান্ডিয়া, মূল্য কত?

মাঠে এবং মাঠের বাইরে সর্বত্রই হার্দিক পান্ডিয়ার সুসময় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১৩ বছরের খরা ঘুচিয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় উপহার দিয়েছেন রোববার। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও বড় চমক দিলেন এই অল-রাউন্ডার। নিজের বান্ধবী মহিকা শর্মাকে ১ কোটি ৭০ লক্ষ রুপি মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস গাড়ি উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। মহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক এখন প্রকাশিত সত্য। মাত্র কয়েক সপ্তাহ আগেই হার্দিক নিজের জন্য ১২ কোটি টাকা মূল্যের একটি ফেরারি গাড়ি কিনেছিলেন। এবার কিনলেন আইপিএলের ব্যস্ততার মাঝেই প্রেমিকার জন্য। বিলাসবহুল এই গাড়ির সামনে দুজনের পোজ দেওয়া একটি ছবি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল, যা দেখে ভক্তরা হার্দিকের পছন্দের উচ্ছসিত প্রশংসা করছেন। রোববার পর্দা উঠেছে আইপিএলের নতুন আসরের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর এই প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখল পাঁচবারের চ্যাম্পিয়নরা।   ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন হার্দি

বান্ধবীকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পান্ডিয়া, মূল্য কত?

মাঠে এবং মাঠের বাইরে সর্বত্রই হার্দিক পান্ডিয়ার সুসময় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১৩ বছরের খরা ঘুচিয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় উপহার দিয়েছেন রোববার। এর মধ্যে ব্যক্তিগত জীবনেও বড় চমক দিলেন এই অল-রাউন্ডার। নিজের বান্ধবী মহিকা শর্মাকে ১ কোটি ৭০ লক্ষ রুপি মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ ভি-ক্লাস গাড়ি উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

মহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক এখন প্রকাশিত সত্য। মাত্র কয়েক সপ্তাহ আগেই হার্দিক নিজের জন্য ১২ কোটি টাকা মূল্যের একটি ফেরারি গাড়ি কিনেছিলেন। এবার কিনলেন আইপিএলের ব্যস্ততার মাঝেই প্রেমিকার জন্য। বিলাসবহুল এই গাড়ির সামনে দুজনের পোজ দেওয়া একটি ছবি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল, যা দেখে ভক্তরা হার্দিকের পছন্দের উচ্ছসিত প্রশংসা করছেন।

রোববার পর্দা উঠেছে আইপিএলের নতুন আসরের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর এই প্রথম আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখল পাঁচবারের চ্যাম্পিয়নরা।  
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, ‘১৩ বছর অনেক লম্বা সময়। প্রতিবারই আমরা চেয়েছি জয় দিয়ে আসর শুরু করতে। অবশেষে আমরা সেটা করতে পেরেছি বলে পুরো দল অত্যন্ত আনন্দিত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow