বাপন ইসলামের কবিতা: বিকল ইঞ্জিন

বিনিদ্র রজনী কাটবে না কিছুতেই, বেরিয়ে—হুটহাট চলে যাব রাত চারটায়কই যাব আর? আমার নেত্রকোনায়কেউ জানবে না, শুধু ইব্রাহিমকে ফোনকলেবলব আমজাদকে নিয়ে স্টেশনে আয়, কোর্ট স্টেশনে আকাশএকদিন, সারা সুন্দর দিন শেষে রাত হবেরাতের ভোর থাকবে না, কারণ আমি থাকব নেত্রকোনায়আমাদের সিগারেটের ধোঁয়ায় বর্ধিত রাতসমকাল সভ্যতার বাহাসে গড়িয়ে পড়ে ফজর আজানরাত চারটায়, স্টেশনে ট্রেন এসে থামেআমরা তখন লাফিয়ে উঠি জীবনেস্টেশন না পাওয়া জীবন ছুটে যায়আমি ভোর দেখিনি, শুরুও দেখিনি দিনেরনাগাল পথে হরেক জীবন বিকল ইঞ্জিনের। আরও পড়ুন শাম্মী তুলতুলের তিনটি কবিতা এসইউ

বাপন ইসলামের কবিতা: বিকল ইঞ্জিন

বিনিদ্র রজনী কাটবে না কিছুতেই, বেরিয়ে—
হুটহাট চলে যাব রাত চারটায়
কই যাব আর? আমার নেত্রকোনায়
কেউ জানবে না, শুধু ইব্রাহিমকে ফোনকলে
বলব আমজাদকে নিয়ে স্টেশনে আয়, কোর্ট স্টেশনে আকাশ
একদিন, সারা সুন্দর দিন শেষে রাত হবে
রাতের ভোর থাকবে না, কারণ আমি থাকব নেত্রকোনায়
আমাদের সিগারেটের ধোঁয়ায় বর্ধিত রাত
সমকাল সভ্যতার বাহাসে গড়িয়ে পড়ে ফজর আজান
রাত চারটায়, স্টেশনে ট্রেন এসে থামে
আমরা তখন লাফিয়ে উঠি জীবনে
স্টেশন না পাওয়া জীবন ছুটে যায়
আমি ভোর দেখিনি, শুরুও দেখিনি দিনের
নাগাল পথে হরেক জীবন বিকল ইঞ্জিনের।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow