বাবর আজমের মুখে নাহিদ রানার প্রশংসা
টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের গতির ঝড় দিয়ে নজর কাড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তিনি বারবার বড় ব্যাটারদের বিপদে ফেলছেন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও তার শিকার হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এ নিয়ে টেস্টে টানা তিনবার বাবরের উইকেট নিলেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববাদ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নাহিদ রানাকে প্রশংসায় ভাসান বাবর আজম। তিনি বলেন, ‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে।’ বাবর আরও বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে, পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’ বাবরের প্রশংসার জবাবে নিজের সহজ-সরল মানসিকতার কথা জানান নাহিদ রানা। তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’ এসকেডি/আইএইচএস/
টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের গতির ঝড় দিয়ে নজর কাড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তিনি বারবার বড় ব্যাটারদের বিপদে ফেলছেন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও তার শিকার হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এ নিয়ে টেস্টে টানা তিনবার বাবরের উইকেট নিলেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববাদ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নাহিদ রানাকে প্রশংসায় ভাসান বাবর আজম। তিনি বলেন, ‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে।’
বাবর আরও বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে, পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’
বাবরের প্রশংসার জবাবে নিজের সহজ-সরল মানসিকতার কথা জানান নাহিদ রানা। তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?