বাবরকে ছাড়াই আসছে পাকিস্তান

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল রোববার ভোর সাড়ে ৪টায় অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন দলের বহনকারী বিমান ঢাকায় পৌঁছানোর কথা। তবে প্রথম ধাপের ফ্লাইটে আসছেন না দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার পরই ঢাকার উদ্দেশে রওনা দেবেন ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার। শুধু বাবরই নন, পিএসএল ফাইনালের কারণে একদিন পর আসছেন জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট খেলা খুররাম শেহজাদ। বাবরের দলের হয়ে ফাইনাল শেষে তারা দুজন একই ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। তবে প্রথম ফ্লাইটে দলের সঙ্গে আসছেন প্রধান কোচ সরফরাজ আহমেদসহ কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ পেসার নাহিদ রানাও ফাইনাল শেষে একই বিমানে ঢাকায় ফিরবেন। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

বাবরকে ছাড়াই আসছে পাকিস্তান

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল রোববার ভোর সাড়ে ৪টায় অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন দলের বহনকারী বিমান ঢাকায় পৌঁছানোর কথা। তবে প্রথম ধাপের ফ্লাইটে আসছেন না দলের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার পরই ঢাকার উদ্দেশে রওনা দেবেন ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।

শুধু বাবরই নন, পিএসএল ফাইনালের কারণে একদিন পর আসছেন জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট খেলা খুররাম শেহজাদ। বাবরের দলের হয়ে ফাইনাল শেষে তারা দুজন একই ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে। তবে প্রথম ফ্লাইটে দলের সঙ্গে আসছেন প্রধান কোচ সরফরাজ আহমেদসহ কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ পেসার নাহিদ রানাও ফাইনাল শেষে একই বিমানে ঢাকায় ফিরবেন।

পাকিস্তান স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow