বাবরের দৃঢ়তায় ত্রিনিদাদে ৪৯ বছর পর জিতল পাকিস্তান 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালের এই জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। ফলে ২০২৩ সালের জুলাইয়ের পর বিদেশের মাটিতে টেস্টে জয় পেল বাবর আজমের দল।  প্রথম টেস্টে পাকিস্তান ৯০ রানে হেরেছিল পাকিস্তান। এই ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ত সফরকারীরা। এমন সমীকরণের সামনে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয়। ফলে মাত্র ৭৫ রানের টার্গেট পায় পাকিস্তান।  তবে মামুলি লক্ষ্যে নেমে শুরুতে দুই ওপেনার ইমাম-উল-হক ও আজান আওয়াইসকে হারায় পাকিস্তান। এরপর আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। বাবর স্পিনার জোমেল ওয়ারিক্যানকে টানা দুটি ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। এই জয়ে বড় অবদান ব্যাটার আব্দুল্লাহ শফিকের। ম্যাচের মূল দলে ছিলেন না তিনি। চোটের কারণে শান মাসুদের বদলে গত সপ্তাহে দলে যোগ দেন। প্রথম ইনিংসে তার অপরাজিত ১৬০ রানের ইনিংসেই পাকিস্তান করে ৩৮৭ রান। পাকিস্তানের জয়ের অঘোষিত নায়ক সাজিদ খান দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে আলী উসমানকে সঙ্গে নিয়ে ধসিয়ে দিয়

বাবরের দৃঢ়তায় ত্রিনিদাদে ৪৯ বছর পর জিতল পাকিস্তান 
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালের এই জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। ফলে ২০২৩ সালের জুলাইয়ের পর বিদেশের মাটিতে টেস্টে জয় পেল বাবর আজমের দল।  প্রথম টেস্টে পাকিস্তান ৯০ রানে হেরেছিল পাকিস্তান। এই ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ত সফরকারীরা। এমন সমীকরণের সামনে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয়। ফলে মাত্র ৭৫ রানের টার্গেট পায় পাকিস্তান।  তবে মামুলি লক্ষ্যে নেমে শুরুতে দুই ওপেনার ইমাম-উল-হক ও আজান আওয়াইসকে হারায় পাকিস্তান। এরপর আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। বাবর স্পিনার জোমেল ওয়ারিক্যানকে টানা দুটি ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। এই জয়ে বড় অবদান ব্যাটার আব্দুল্লাহ শফিকের। ম্যাচের মূল দলে ছিলেন না তিনি। চোটের কারণে শান মাসুদের বদলে গত সপ্তাহে দলে যোগ দেন। প্রথম ইনিংসে তার অপরাজিত ১৬০ রানের ইনিংসেই পাকিস্তান করে ৩৮৭ রান। পাকিস্তানের জয়ের অঘোষিত নায়ক সাজিদ খান দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে আলী উসমানকে সঙ্গে নিয়ে ধসিয়ে দিয়েছেন উইন্ডিজকে।  এই জয়ের ফল পাকিস্তান এক দীর্ঘ খরা কাটাল। ত্রিনিদাদের এই মাঠে পাকিস্তান নিজেদের সবশেষ ম্যাচটা জিতেছিল সেই ১৯৭৭ সালে। এরপর এই মাঠে ২ ম্যাচ খেললেও জয় পায়নি আর। ৪৯ বছর পর ২০২৬ সালে এসে সেই মাঠে জয় পেল বাবর আজমের দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow