বাবা-স্ত্রীসহ খাদ্য অধিদপ্তরের কর্মচারীর কারাদণ্ড, কোটি টাকা জরিমানা
অবৈধ সম্পদ অর্জনের দায়ে সিরাজগঞ্জে খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামকে (৩৯) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বাবা শহিদুল ইসলাম প্রমাণিক ও স্ত্রী ডলি বেগমকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। আরও পড়ুন ১০০ টাকা বকশিশ নিয়ে বরখাস্ত আনসার সদস্য বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পাবনা স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এ আদেশ দেন। মনিরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরদমদমা গ্রামের শহিদুল ইসলাম প্রমাণিকের ছেলে এবং কামারখন্দ উপজেলা খাদ্যগুদামের সাবেক সহকারী উপ-খাদ্য পরিদর্শক। বর্তমান তিনি কাজীপুর উপজেলা খাদ্যগুদামে একই পদে দায়িত্ব পালন করছেন। আরও পড়ুন দুর্নীতি মামলার রায় / সাবেক চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড, জরিমানা সাড়ে ৮ কোটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মলয় কুমার দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল আলম
অবৈধ সম্পদ অর্জনের দায়ে সিরাজগঞ্জে খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামকে (৩৯) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বাবা শহিদুল ইসলাম প্রমাণিক ও স্ত্রী ডলি বেগমকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

১০০ টাকা বকশিশ নিয়ে বরখাস্ত আনসার সদস্য
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পাবনা স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এ আদেশ দেন।
মনিরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরদমদমা গ্রামের শহিদুল ইসলাম প্রমাণিকের ছেলে এবং কামারখন্দ উপজেলা খাদ্যগুদামের সাবেক সহকারী উপ-খাদ্য পরিদর্শক। বর্তমান তিনি কাজীপুর উপজেলা খাদ্যগুদামে একই পদে দায়িত্ব পালন করছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মলয় কুমার দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর পাবনা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এ মামলার অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মনিরুল ইসলামসহ তিনজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। সেইসঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। এসময় আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।
এম এ মালেক/এসআর/জেআইএম
What's Your Reaction?
