বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক এবং তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা দম্পতির ঘরে আসছে পুত্রসন্তান। এরই মধ্যে সন্তানের নাম ঠিক করে রেখেছেন ‘কেনদ্রিক’। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক বর্ণাঢ্য বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথমবারের মতো সন্তানের নাম প্রকাশ করেন তারা। আকাশি ও সাদা ফুলের সাজসজ্জায় সজ্জিত অনুষ্ঠানে নজরকাড়াভাবে প্রদর্শন করা হয় হবু সন্তানের নাম। এই আয়োজনের মধ্য দিয়ে বাবা-মা হওয়ার অপেক্ষার আনন্দ ও প্রস্তুতির একটি আবেগঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি। ‘কেনদ্রিক’ নামটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও পপ সংস্কৃতির অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ নামটি শুনলেই অনেকের মনে আসে বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার কেনদ্রিক লামারের কথা। ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী সংগীত তারকা হিসেবে পরিচিত। তবে এনদ্রিক কিংবা গ্যাব্রিয়েলি কেউই এখনো জানাননি, তাদের সন্তানের নামটি র‌্যাপার কেনদ্রিক লামারকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে কি না। তবুও ক্

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক এবং তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা দম্পতির ঘরে আসছে পুত্রসন্তান। এরই মধ্যে সন্তানের নাম ঠিক করে রেখেছেন ‘কেনদ্রিক’। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক বর্ণাঢ্য বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথমবারের মতো সন্তানের নাম প্রকাশ করেন তারা। আকাশি ও সাদা ফুলের সাজসজ্জায় সজ্জিত অনুষ্ঠানে নজরকাড়াভাবে প্রদর্শন করা হয় হবু সন্তানের নাম।

এই আয়োজনের মধ্য দিয়ে বাবা-মা হওয়ার অপেক্ষার আনন্দ ও প্রস্তুতির একটি আবেগঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি।

‘কেনদ্রিক’ নামটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও পপ সংস্কৃতির অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ নামটি শুনলেই অনেকের মনে আসে বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার কেনদ্রিক লামারের কথা। ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী সংগীত তারকা হিসেবে পরিচিত।

তবে এনদ্রিক কিংবা গ্যাব্রিয়েলি কেউই এখনো জানাননি, তাদের সন্তানের নামটি র‌্যাপার কেনদ্রিক লামারকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে কি না। তবুও ক্রীড়া ও হিপ-হপ সংস্কৃতির এই সম্ভাব্য সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এর আগে চলতি বছরের শুরুতে এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রথম সন্তানের আগমনের সুখবর জানান গ্যাব্রিয়েলি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এখন আমরা পাঁচজন’- যেখানে তিনি নিজে, এনদ্রিক, তাদের পোষা দুটি কুকুর এবং গর্ভের সন্তানকে একসঙ্গে উল্লেখ করেছিলেন। পরে তারা নিশ্চিত করেন যে, তাদের ঘরে একটি পুত্রসন্তান আসছে। তবে বেবি শাওয়ারের আগে পর্যন্ত সন্তানের নাম গোপনই রেখেছিলেন এই দম্পতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow