বাবা হারানোর শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন

জন্মদিনের আনন্দে ঘর ভরে ওঠার কথা ছিল। কিন্তু তার আগেই নেমে এসেছে গভীর শোক। সোমবার (২৭ এপ্রিল) এক বছরে পা দিয়েছে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর শিশুপুত্র অব্যয় বৈরাগী। এর ঠিক দু’দিন আগেই বাবাকে হারিয়েছে সে। কুমিল্লায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের একদিন পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  স্বজনেরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত বুলেট বৈরাগী (৩৫) টুঙ্গিপাড়ার ডুমুরিয়া উত্তরপাড়া (বাবুপা

বাবা হারানোর শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন
জন্মদিনের আনন্দে ঘর ভরে ওঠার কথা ছিল। কিন্তু তার আগেই নেমে এসেছে গভীর শোক। সোমবার (২৭ এপ্রিল) এক বছরে পা দিয়েছে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর শিশুপুত্র অব্যয় বৈরাগী। এর ঠিক দু’দিন আগেই বাবাকে হারিয়েছে সে। কুমিল্লায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের একদিন পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  স্বজনেরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত বুলেট বৈরাগী (৩৫) টুঙ্গিপাড়ার ডুমুরিয়া উত্তরপাড়া (বাবুপাড়া) গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা রাজস্ব কার্যালয়ে যোগ দেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার কথা বলেন। এরপর হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা পরে হাইওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। তার মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন ছিল বলে স্বজনেরা জানান। বুলেটের কাকা সুশান্ত বৈরাগী বলেন, বুলেট ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী ও পরিশ্রমী মানুষ। তার বাবা সুশীল বৈরাগী ছেলেকে পড়ালেখা করাতে ২৭ শতক ধানের জমি বিক্রি করেছিলেন। মা লিলিমা বৈরাগী নিজের স্বর্ণ বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ যুগিয়েছেন। বুলেট নিজেও অভাবের মধ্যেও সংগ্রাম চালিয়ে গেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে প্রথমে খাদ্য অধিদপ্তরে চাকরি শুরু করেন, পরে রাজস্ব বিভাগে যোগ দেন। তার বাবা-মা, স্ত্রী ও এক বছর বয়সী ছেলে অব্যয়কে রেখে বুলেটের এমন মৃত্যুতে পরিবার ও পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। এদিকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এই পাঁচজন আগে থেকেই রেলওয়ে ডাকাতি মামলার আসামি। গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জন বুলেট বৈরাগী হত্যার সঙ্গে সরাসরি জড়িত। র‌্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, বুলেট বৈরাগী বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশাতে উঠেছিলেন। ছিনতাইকারীরা আগে থেকেই ওই সিএনজিচালিত অটোরিকশাতে ছিল। এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি হাড়াতলী এলাকার ফুটপাত থেকে বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি ছিনতাইয়ের কবলে পড়ে খুন হয়েছেন। র‌্যাব-১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, এটি ক্লু-লেস মার্ডার। ঘটনার পর থেকে র‌্যাব তদন্ত চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতের মোবাইল ফোন শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সচল ছিল। রাত আড়াইটার আগ পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে কুমিল্লা পৌরপার্ক সংলগ্ন কাস্টমস অফিসে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কমিশনার আব্দুল মান্নান সর্দারসহ কর্মকর্তারা। এরপর মরদেহ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় এবং শেষ পর্যন্ত নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, একদিকে সন্তানের প্রথম জন্মদিনের আনন্দ, অন্যদিকে বাবার মৃত্যু শোক—দুই বিপরীত অনুভূতির ভারে এখন স্তব্ধ বুলেট বৈরাগীর পরিবার ও পুরো গ্রাম।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow