বাবার কাছে যেতে শিশুর দৌড়, প্রাণ গেল অটোরিকশার চাপায়
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অটোরিকশার চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) উপজেলার নয়াপাড়া থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রীতি মাদ্রাসায় যায়। দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া থানা রোড এলাকায় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার প
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অটোরিকশার চাপায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলার নয়াপাড়া থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রীতি মাদ্রাসায় যায়। দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া থানা রোড এলাকায় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেটি শনাক্ত ও জব্দে পুলিশের চেষ্টা চলছে।
What's Your Reaction?