বাবার দাফনের পর ডিউটি, সকালে পরীক্ষা: সেই ইকন পেল লাখ টাকা, এক মাসের ছুটি
বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে তাকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটিও মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। এ সময় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং মানবিক প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সব শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন ৪৬ বছর বয়সী ইসরাফিল। পরিবারে রয়েছেন ইকনের মা ও মানসিক ভারসা
বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে তাকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটিও মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং মানবিক প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সব শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন ৪৬ বছর বয়সী ইসরাফিল। পরিবারে রয়েছেন ইকনের মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাই। বাগেরহাট শহরে ৪ হাজার টাকা ভাড়ার একটি বাসায় তাদের বসবাস।
পারিবারিক শোকের মধ্যেও বাবার দাফন শেষ করে সেদিন রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। সেখানেই পরীক্ষার প্রস্তুতির জন্য বই নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। পরদিন সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
ইকনের এই সংগ্রামী জীবনের গল্প নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার শিক্ষা চালিয়ে যেতে এবং পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
What's Your Reaction?