বাবার মৃত্যুর দিনে মেসিকে জয় উপহার দিতে পারলো না মিয়ামি
লিওনেল মেসি ছিলেন না, ছিলেন না লুইস সুয়ারেজও। তবু মেসির অনুপস্থিতিতে রদ্রিগো ডি পলের অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিয়ামি। গোলটির পর মেসির জার্সি প্রদর্শন করে প্রয়াত হোর্হে মেসিকে শ্রদ্ধাও জানান আর্জেন্টাইন মিডফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত সেই আবেগঘন মুহূর্তকে জয় দিয়ে রাঙাতে পারলো না। শেষ মুহূর্তের গোলে মন্টেররের কাছে ২-১ ব্যবধানে হেরে গেল তারা। লিগস কাপের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে মেক্সিকান ক্লাব মন্টেররের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। বাবার মৃত্যুর পর আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় এই ম্যাচে মেসিকে পায়নি ক্লাবটি। অন্যদিকে গত মৌসুমের লিগস কাপ ফাইনালের ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় দলে ছিলেন না সুয়ারেজও। মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর শোককে সম্মান জানিয়ে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও দর্শকেরা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম গোলের সবচেয়ে বড় সুযোগটি পায় মিয়ামি। একের পর এক আক্রমণ থেকে মন্টেররের গোলরক্ষককে পরপর তিনটি দুর্দান্ত সেভ করতে হয়। ফলে গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে
লিওনেল মেসি ছিলেন না, ছিলেন না লুইস সুয়ারেজও। তবু মেসির অনুপস্থিতিতে রদ্রিগো ডি পলের অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিয়ামি। গোলটির পর মেসির জার্সি প্রদর্শন করে প্রয়াত হোর্হে মেসিকে শ্রদ্ধাও জানান আর্জেন্টাইন মিডফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত সেই আবেগঘন মুহূর্তকে জয় দিয়ে রাঙাতে পারলো না। শেষ মুহূর্তের গোলে মন্টেররের কাছে ২-১ ব্যবধানে হেরে গেল তারা।
লিগস কাপের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে মেক্সিকান ক্লাব মন্টেররের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। বাবার মৃত্যুর পর আর্জেন্টিনায় ফিরে যাওয়ায় এই ম্যাচে মেসিকে পায়নি ক্লাবটি। অন্যদিকে গত মৌসুমের লিগস কাপ ফাইনালের ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় দলে ছিলেন না সুয়ারেজও।
মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর শোককে সম্মান জানিয়ে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও দর্শকেরা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম গোলের সবচেয়ে বড় সুযোগটি পায় মিয়ামি। একের পর এক আক্রমণ থেকে মন্টেররের গোলরক্ষককে পরপর তিনটি দুর্দান্ত সেভ করতে হয়। ফলে গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি।
এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
অবশেষে ৩২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বলকে নিচের বাঁ দিকের কোণায় পাঠিয়ে দেন অধিনায়ক রদ্রিগো ডি পল। মন্টেররের গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।
তবে গোলের চেয়েও বেশি আবেগ তৈরি হয় ডি পলের উদযাপনে। গোল করার পর জার্সি খুলে ফেলেন তিনি। ভেতরে ছিল মেসির জার্সি। বন্ধুর বাবার মৃত্যুর পর মেসির প্রতি সমর্থন জানাতেই এমন উদযাপন করেন দে পল। হোর্হে মেসির স্মৃতির প্রতিও এটি ছিল তার শ্রদ্ধা।
তবে জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেন ডি পল।
১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মিয়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সব বদলে যায়। ৪৭ মিনিটে নোভোর আরেকটি সেভের পর পাওয়া ফিরতি বল থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় মন্টেররে। মাত্র দুই মিনিটের ব্যবধানে লিড ১-১ হয়ে যায়।
এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো দলই নিয়মিত সময়ে এগিয়ে যেতে পারেনি। ম্যাচের শেষদিকে খেলায় উত্তেজনা বাড়তে থাকে। একের পর এক ভুল পাস ও ফাউলের কারণে চার মিনিটের মধ্যে তিনটি হলুদ কার্ডও দেখানো হয়।
ম্যাচের শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হয়ে ম্যাচটি টাইব্রেকারে গড়াবে, তখনই মিয়ামির সর্বনাশ হয় তাদেরই রক্ষণভাগের ভুলে। সুযোগ নিয়ে মন্টেররের দিয়েগো রসি ফাঁকা জায়গায় বল পেয়ে যান। সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি তিনি। শেষ মুহূর্তের গোলে মন্টেররে এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি মিঃয়ামি। ফলে ২-১ ব্যবধানে হেরে লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষ করে তারা।
এই হার ইন্টার মিঃয়ামির জন্য আরও হতাশার। কারণ, মে ২-এর পর এই প্রথম কোনো ম্যাচে পরাজিত হলো দলটি। মেসিকে ছাড়া মাঠে নেমে ডি পলের গোল ও মেসির জার্সি প্রদর্শন সমর্থকদের আবেগে ভাসালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মিয়ামি।
লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার লেওনের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে যাওয়ার লক্ষ্য থাকবে তাদের।
আরআর/আইএন
What's Your Reaction?