বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।  এর আগে শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের এ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। তিন ধাপেই উত্তীর্ণ প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান। তালিকাভুক্ত আইনজীবীরা দেশের অধস্তন আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য পৃথক যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এ পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow