বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড (ক্রিস্টোফার স্ট্রিট ডে) উদযাপনের সময় ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্রিস্টোফার স্ট্রিট ডের উদ্দেশ্য হলো এলজিবিটিকিউ (সমকামী) বা কুইয়ার সম্প্রদায়ের অধিকারের প্রতি সমর্থন ও তাদের জীবন উদযাপন করা। প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এ অনুষ্ঠানে। বিবিসি জানায়, শনিবার রাত স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে ব্রান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা ভ্যান দ্রুতগতিতে উৎসবস্থলে ঢুকে পড়লে মানুষ চিৎকার করে প্রাণ বাঁচাতে চারদিকে ছুটে যায়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন পুরুষকে শনাক্ত করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং ইসলামপন্থি চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে বার্লিনজুড়ে ব্যাপক অভিযান চলছে। পুলিশের ভাষ্য, গাড়িটি কয়েকজনকে চাপা দেওয়ার পর টিয়ারগার্টেন পার্কের ভেতরে একটি গাছে ধাক্কা লেগে থেমে যায়। পরে সেটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর আহত

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড (ক্রিস্টোফার স্ট্রিট ডে) উদযাপনের সময় ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্রিস্টোফার স্ট্রিট ডের উদ্দেশ্য হলো এলজিবিটিকিউ (সমকামী) বা কুইয়ার সম্প্রদায়ের অধিকারের প্রতি সমর্থন ও তাদের জীবন উদযাপন করা। প্রতিবছর কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এ অনুষ্ঠানে। বিবিসি জানায়, শনিবার রাত স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে ব্রান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সাদা ভ্যান দ্রুতগতিতে উৎসবস্থলে ঢুকে পড়লে মানুষ চিৎকার করে প্রাণ বাঁচাতে চারদিকে ছুটে যায়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন পুরুষকে শনাক্ত করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং ইসলামপন্থি চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে বার্লিনজুড়ে ব্যাপক অভিযান চলছে। পুলিশের ভাষ্য, গাড়িটি কয়েকজনকে চাপা দেওয়ার পর টিয়ারগার্টেন পার্কের ভেতরে একটি গাছে ধাক্কা লেগে থেমে যায়। পরে সেটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তদন্তে সহায়তার জন্য পুলিশ প্রত্যক্ষদর্শীদের ছবি ও ভিডিও সরবরাহের আহ্বান জানিয়েছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বার্লিনের এবারের বার্ষিক প্রাইড উৎসব বাতিল করা হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এক বিবৃতিতে এ ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, হামলার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। বার্লিনের মেয়র কাই ভেগনার বলেন, এটি একটি মুক্ত ও উদার সমাজের ওপর হামলা। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের ওপর আস্থা প্রকাশ করেন। প্রতি বছর অনুষ্ঠিত হওয়া ক্রিস্টোফার স্ট্রিট ডে (প্রাইড) উৎসবে প্রায় ১০ লাখ মানুষের অংশ নেওয়ার কথা ছিল। এতে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের আয়োজন থাকে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow