বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলন, শাস্তির মুখে প্রাথমিক শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান। জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এরই মধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য দপ্তরকে জানাতেও অনুরোধ করা হয়েছে চিঠিতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলন, শাস্তির মুখে প্রাথমিক শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান।

জানা গেছে, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিবরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এরই মধ্যে কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সংক্রান্ত তথ্য দপ্তরকে জানাতেও অনুরোধ করা হয়েছে চিঠিতে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বর্জন শুরু করেন শিক্ষকরা। এতে ক্ষতির মুখে পড়ে পরীক্ষা গ্রহণ। অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি। ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow