বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

মৌসুমের শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলের অন্যতম ভরসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচেই বেশ অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। যে কারণে প্রথমার্ধ শেষে তাকে আর মাঠে নামাননি কোচ কালো আনচেলত্তি। পরে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে করানো পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। চিকিৎসার জন্য দ্রুত স্পেনে ফিরছেন এই উইঙ্গার। ক্লাব সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোনো ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। শুধু তাই নয়, লা লিগায় বার্সেলোনার হয়ে পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তার অনুপস্থিতি নিশ্চিত। তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলে ফিরতে পারেন রাফিনি

বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

মৌসুমের শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলের অন্যতম ভরসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচেই বেশ অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। যে কারণে প্রথমার্ধ শেষে তাকে আর মাঠে নামাননি কোচ কালো আনচেলত্তি।

পরে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে করানো পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

চিকিৎসার জন্য দ্রুত স্পেনে ফিরছেন এই উইঙ্গার। ক্লাব সূত্রে জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে তার প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোনো ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। শুধু তাই নয়, লা লিগায় বার্সেলোনার হয়ে পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তার অনুপস্থিতি নিশ্চিত।

তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলে ফিরতে পারেন রাফিনিয়া।

এদিকে লিগ টেবিলে ২৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow