বালাকোটের যুদ্ধ ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিজাতীয় আগ্রাসন থেকে মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বালাকোট আন্দোলন ছিল এক আপসহীন সংগ্রাম। বালাকোটের যুদ্ধ স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস, চেতনার স্মারক। এ যুদ্ধ ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বুধবার (৬ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে অবস্থিত বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। মুহাম্মদ শাহজাহান বলেন, বালাকোটের ত্যাগ, কোরবানি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। বালাকোটের যুদ্ধ নিছক একটি যুদ্ধ ছিল না বরং তা ছিল ভারতীয় উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার ক্ষেত্রে এক নিরন্তর সংগ্রাম। তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হলেও আমাদের পরিপূর্ণ বিজয় এখনো আসেনি, বরং বিজয়ের পথচলা সবে শুরু হয়েছে। কারণ জুলাই বি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিজাতীয় আগ্রাসন থেকে মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বালাকোট আন্দোলন ছিল এক আপসহীন সংগ্রাম। বালাকোটের যুদ্ধ স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস, চেতনার স্মারক। এ যুদ্ধ ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বুধবার (৬ মে) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে অবস্থিত বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুহাম্মদ শাহজাহান বলেন, বালাকোটের ত্যাগ, কোরবানি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। বালাকোটের যুদ্ধ নিছক একটি যুদ্ধ ছিল না বরং তা ছিল ভারতীয় উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার ক্ষেত্রে এক নিরন্তর সংগ্রাম।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হলেও আমাদের পরিপূর্ণ বিজয় এখনো আসেনি, বরং বিজয়ের পথচলা সবে শুরু হয়েছে। কারণ জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে সরকার আসলেও জুলাই শহীদের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। প্রায় ৭০ ভাগ মানুষ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রায় দিয়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়ন করতে গড়িমসি করছে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন দলের মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমির হোছাইন, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?