‘বালিশ বা ছাগল কাণ্ড’ যেন আর না ঘটে, সংসদীয় কমিটির কড়া হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনগুলোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে বিগত সরকারের আমলের মতো ‘বালিশ, পর্দা বা ছাগল কাণ্ড’ এর মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রয়মূল্য যুক্তিসঙ্গত রাখার ওপরও জোর দিয়েছে সংসদ কমিটি। সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের এসব বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের জন্য মেরামত কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির জন্য বৈঠকে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাউন্ড সিস্টেম সাব-কমিটি। সংসদ অধিবেশন কক্ষের

‘বালিশ বা ছাগল কাণ্ড’ যেন আর না ঘটে, সংসদীয় কমিটির কড়া হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনগুলোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে বিগত সরকারের আমলের মতো ‘বালিশ, পর্দা বা ছাগল কাণ্ড’ এর মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রয়মূল্য যুক্তিসঙ্গত রাখার ওপরও জোর দিয়েছে সংসদ কমিটি।

সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের এসব বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের জন্য মেরামত কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির জন্য বৈঠকে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাউন্ড সিস্টেম সাব-কমিটি। সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। মান যাচাই সাব-কমিটি। সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, সরবরাহকৃত পানির মান এবং এমপি ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দ্বিতীয় সাব-কমিটি গঠন করা হয়।

সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এমপি হোস্টেল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন। এছাড়াও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমওএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow