বালু নদীতে কেওডালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, এ ব্রিজটি কয়েকটি সংস্থা মিলে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। রূপগঞ্জবাসী যখন আমাকে সংসদে পাঠিয়েছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের এখানে জলশিঁড়ি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারিভাবে জমি চায়, তাহলে একোয়ার করে নিতে পারে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, এ ব্রিজটি কয়েকটি সংস্থা মিলে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। রূপগঞ্জবাসী যখন আমাকে সংসদে পাঠিয়েছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের এখানে জলশিঁড়ি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারিভাবে জমি চায়, তাহলে একোয়ার করে নিতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
What's Your Reaction?