বালুবাহী ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী নৌকা
চাঁদপুরের মতলব ধনাগোদা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে শিশু, স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। সোমবার(২৩ ফেব্রুয়ারী) রাতে মতলব খেয়াঘাট এলাকায় নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (৯) ও মেয়ে রাহেলা আক্তার লতা (১৯) এবং রাহেলা আক্তারের স্বামী সৌরভ (২১)। জানা যায়, সোমবার রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝনদীতে একটি বালুবাহী ট্রলার সজোরে ধাক্কা দেয়। ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে যান এবং নৌকাটিও ডুবে যায়। অন্যান্য নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত রাহেলাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার জানান, তারা নৌকায় চড়ে মতলব উত্তর উপজেলা থেকে মতলব দক্ষিণ উপজেলায় আসার পথে খেয়াঘাট এলাকায় ট্রলারের ধাক্কায় নৌকা পানিতে ডুবে যায়। এতে নৌকার মাঝিসহ চারজন আহত হয়। স্থানীয়রা জানান, রাতে কোনো লাইট ছাড়াই দ্রুতগতির ট্র
চাঁদপুরের মতলব ধনাগোদা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে শিশু, স্বামী-স্ত্রীসহ চারজন আহত হয়েছেন।
সোমবার(২৩ ফেব্রুয়ারী) রাতে মতলব খেয়াঘাট এলাকায় নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (৯) ও মেয়ে রাহেলা আক্তার লতা (১৯) এবং রাহেলা আক্তারের স্বামী সৌরভ (২১)।
জানা যায়, সোমবার রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝনদীতে একটি বালুবাহী ট্রলার সজোরে ধাক্কা দেয়। ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে যান এবং নৌকাটিও ডুবে যায়। অন্যান্য নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত রাহেলাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার জানান, তারা নৌকায় চড়ে মতলব উত্তর উপজেলা থেকে মতলব দক্ষিণ উপজেলায় আসার পথে খেয়াঘাট এলাকায় ট্রলারের ধাক্কায় নৌকা পানিতে ডুবে যায়। এতে নৌকার মাঝিসহ চারজন আহত হয়।
স্থানীয়রা জানান, রাতে কোনো লাইট ছাড়াই দ্রুতগতির ট্রলারের ধাক্কায় নৌকার যাত্রীরা মাঝ নদীতে পড়ে যায়। অন্যান্য মাঝিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব কিশোর বনিক কালবেলাকে বলেন, নৌকাডুবির ঘটনায় আহত রাহেলা আক্তার লতার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা বলেন, আহত সৌরভ ও রাহেলা আক্তার দুজনই আশংকাজনক। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান কালবেলাকে বলেন, নৌকাডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি।
What's Your Reaction?