বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।   সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ওই পিকআপের ড্রাইভারের নাম জাহাঙ্গীর হোসেন মোল্লা(৩৭)। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সেকেন মোল্লার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী শাহ ফরিদ পরিবহনের একটি বাস ও নম্বর বিহীন একটি পিকআপ বাবলাতলা থেকে বাঙ্গি বোঝাই করে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন ও বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হন।  আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পিকআপের যাত্রী ও হেলপার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পিকআপের দুইজন

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।  

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত ওই পিকআপের ড্রাইভারের নাম জাহাঙ্গীর হোসেন মোল্লা(৩৭)। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সেকেন মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী শাহ ফরিদ পরিবহনের একটি বাস ও নম্বর বিহীন একটি পিকআপ বাবলাতলা থেকে বাঙ্গি বোঝাই করে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন ও বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হন। 

আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পিকআপের যাত্রী ও হেলপার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পিকআপের দুইজন গুরুতর আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow