বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ ছেড়েছেন মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিকে শনিবার রাত থেকে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় মাহবুব মোর্শেদের নাম নেই। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। এনএইচ/এসএইচএস
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ ছেড়েছেন মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এদিকে শনিবার রাত থেকে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় মাহবুব মোর্শেদের নাম নেই।
অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছিল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।
এনএইচ/এসএইচএস
What's Your Reaction?