বাসাবোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫০ লিটার ডিজেল জব্দ 

এক বেসরকারি টেলিভিশনে প্রচারিত জ্বালানি তেলের মজুতের বিষয়ে ‘চায়ের দোকানেও মিলছে অকটেন’ শিরোনামের খবরের পরিপ্রেক্ষিতে ঢাকার বাসাবো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠান থেকে ৬৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।   সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ বিষয়ে জানানো হয়।   আরও পড়ুন৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে ট্রাকভাড়া, বাড়ছে মাছের দাম ভোলায় এক ট্রলারেই মিললো ২০ ব্যারেল ডিজেল, আটক ১  মন্ত্রণালয় জানায়, এসময় কমল মটরসের স্বত্ত্বাধিকারী বাচ্চু মিয়া এবং ফয়সাল মবিল অয়েলের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা ডিজেল নিকটস্থ ফুয়েল স্টেশন এইচটিএস রিফুয়েলিং (প্রা.) লিমিটেডে ডিপো মূল্যে (৯৬.৩৯ টাকা লিটার) মোট ৬২ হাজার ৬৫৩ টাকায় বিক্রি করা হয়। বিক্রয় করা অর্থ এ-চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনএস/কেএসআর

বাসাবোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫০ লিটার ডিজেল জব্দ 

এক বেসরকারি টেলিভিশনে প্রচারিত জ্বালানি তেলের মজুতের বিষয়ে ‘চায়ের দোকানেও মিলছে অকটেন’ শিরোনামের খবরের পরিপ্রেক্ষিতে ঢাকার বাসাবো এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠান থেকে ৬৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।  

সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ বিষয়ে জানানো হয়।  

আরও পড়ুন
৭ হাজার টাকা পর্যন্ত বেড়েছে ট্রাকভাড়া, বাড়ছে মাছের দাম 
ভোলায় এক ট্রলারেই মিললো ২০ ব্যারেল ডিজেল, আটক ১ 

মন্ত্রণালয় জানায়, এসময় কমল মটরসের স্বত্ত্বাধিকারী বাচ্চু মিয়া এবং ফয়সাল মবিল অয়েলের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দ করা ডিজেল নিকটস্থ ফুয়েল স্টেশন এইচটিএস রিফুয়েলিং (প্রা.) লিমিটেডে ডিপো মূল্যে (৯৬.৩৯ টাকা লিটার) মোট ৬২ হাজার ৬৫৩ টাকায় বিক্রি করা হয়। বিক্রয় করা অর্থ এ-চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow