বাসার দেয়ালে চিরকুট লিখে বৈষম্যবিরোধী নেতার কাণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর আহমেদ মেরাজ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার হাসান মিয়ার মালিকানাধীন একটি বাড়ির চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানভীর আহমেদ মেরাজ (২২) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন মেরাজ। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুন
ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর আহমেদ মেরাজ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার হাসান মিয়ার মালিকানাধীন একটি বাড়ির চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানভীর আহমেদ মেরাজ (২২) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন মেরাজ। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতেছি। আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না! অনেকরে কষ্ট দিয়েছি, পারলে মাফ কইরেন।’
সদর মডেল থানার ওসি শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।