বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণ করতে গণবিজ্ঞপ্তি

গণপরিবহণে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণ করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই প্রাণহানির অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় যাত্রীদের নিরাপদে দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণবিজ্ঞপ্তির তথ্যমতে, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না। এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্ন রাখার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন। অন্যদিকে,

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণ করতে গণবিজ্ঞপ্তি

গণপরিবহণে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় থাকা স্টেইনলেস স্টিলের রড অপসারণ করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই প্রাণহানির অন্যতম প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় যাত্রীদের নিরাপদে দ্রুত বের হওয়ার পথ নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তির তথ্যমতে, সড়ক ও মহাসড়ক, ফেরিঘাট কিংবা রেলক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে বাসের দরজা ও জানালা দিয়ে বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিশেষ করে আটকে থাকা দরজা বা সংকীর্ণ জানালার কারণে অনেক সময় বের হওয়া সম্ভব হয় না। এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্ন রাখার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বিকল্প পথ ব্যবহার করে বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি বাসের জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দিয়েছে বিআরটিএ। এসব রড থাকলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে বলে জানানো হয়।

এ নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হবে এবং প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে, বলে আশা প্রকাশ করেছে বিআরটিএ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow