বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় চলন্ত বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁওয়ের কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামের একটি বাসে বোদা বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন শান্ত। এসময় তিনি দুর্ঘটনাবশত গাড়ির নিচে পড়ে যান। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। সফিকুল আলম/এসআর/এমএস

বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় চলন্ত বাসে যাত্রী তুলতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁওয়ের কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামের একটি বাসে বোদা বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে গাড়িতে তোলার চেষ্টা করছিলেন শান্ত। এসময় তিনি দুর্ঘটনাবশত গাড়ির নিচে পড়ে যান। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সফিকুল আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow