বাসে যাত্রীপ্রতি ৫–১০ টাকা বেশি ভাড়া আদায়, চলছে বাগবিতণ্ডা

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সরকার লিটারপ্রতি তেলের দাম ১৫–২০ টাকা বাড়িয়েছে। এর পরপরই কোনো ঘোষণা ছাড়াই ঢাকার লোকাল বাসগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। প্রায় সব গন্তব্যেই যাত্রীপ্রতি ৫–১০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে বাসচালক ও তাদের সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে। গণপরিবহন ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। ভাড়া বাড়াতে হলে তা যৌক্তিকভাবে নির্ধারণ করা উচিত। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে এসব কথা বলেন বোরহান উদ্দিন। তিনি আগারগাঁও থেকে আলিফ পরিবহনে ডেমরা স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। তিনি বলেন, সাধারণত এ রুটে ভাড়া ৫০ টাকা নেওয়া হতো, কিন্তু আজ ৬০ টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে অনেক যাত্রীর সঙ্গে চালকের সহকারীদের বাগবিতণ্ডা হয়েছে। এ সময় বাসচালকের সহকারী তানভীর আলম বলেন, দুই দিন আগে তেলের দাম বেড়েছে, তাই ভাড়াও বাড়ানো হয়েছে। লোকসান দিয়ে যাত্রী পরিবহন করতে মালিকরা রাজি নন। তবে সরকার ভাড়া নির্ধারণের আগেই কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাব দেননি তিনি। জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহন পরিচালনার খরচ বেড়েছে। তাই যৌক্তিকভাবে

বাসে যাত্রীপ্রতি ৫–১০ টাকা বেশি ভাড়া আদায়, চলছে বাগবিতণ্ডা

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সরকার লিটারপ্রতি তেলের দাম ১৫–২০ টাকা বাড়িয়েছে। এর পরপরই কোনো ঘোষণা ছাড়াই ঢাকার লোকাল বাসগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। প্রায় সব গন্তব্যেই যাত্রীপ্রতি ৫–১০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে বাসচালক ও তাদের সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে। গণপরিবহন ব্যবস্থাপনায় এমন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা। ভাড়া বাড়াতে হলে তা যৌক্তিকভাবে নির্ধারণ করা উচিত।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে এসব কথা বলেন বোরহান উদ্দিন। তিনি আগারগাঁও থেকে আলিফ পরিবহনে ডেমরা স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। তিনি বলেন, সাধারণত এ রুটে ভাড়া ৫০ টাকা নেওয়া হতো, কিন্তু আজ ৬০ টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে অনেক যাত্রীর সঙ্গে চালকের সহকারীদের বাগবিতণ্ডা হয়েছে।

jagonews24

এ সময় বাসচালকের সহকারী তানভীর আলম বলেন, দুই দিন আগে তেলের দাম বেড়েছে, তাই ভাড়াও বাড়ানো হয়েছে। লোকসান দিয়ে যাত্রী পরিবহন করতে মালিকরা রাজি নন। তবে সরকার ভাড়া নির্ধারণের আগেই কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাব দেননি তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহন পরিচালনার খরচ বেড়েছে। তাই যৌক্তিকভাবে ভাড়া বাড়ানো প্রয়োজন। অন্যথায় লোকসান দিয়ে মালিকরা যাত্রী পরিবহন করতে পারবেন না।

গত শনিবার রাতে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার নতুন দাম ঘোষণা করে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

ডিজেলে কৃষকের খরচ বাড়বে দেড় হাজার কোটি টাকা
১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা
তেলের দামের ধাক্কায় দিশাহারা রাইড শেয়ারিং চালকরা

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ঢাকাসহ সারাদেশে নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে।

jagonews24

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে রোববার সন্ধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে ওই বৈঠকে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি।

মালিক সমিতির সূত্র জানায়, ২০২২ সালের আগস্টে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২.২০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২.৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর আর ভাড়া বাড়ানো হয়নি। তবে ডলারের দাম বৃদ্ধি এবং বাসের যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে ছয় মাস আগে ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে বিআরটিএকে চিঠি দেওয়া হয়েছিল। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

jagonews24

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহন পরিচালনার খরচ বেড়েছে। তাই যৌক্তিকভাবে ভাড়া বাড়ানো প্রয়োজন। অন্যথায় লোকসান দিয়ে মালিকরা যাত্রী পরিবহন করতে পারবেন না।

তিনি আরও বলেন, ২০২২ সালে যখন ভাড়া নির্ধারণ করা হয়, তখন ডলারের বিনিময় মূল্য ছিল ৮২ টাকা। বর্তমানে তা ১২৪ টাকার বেশি। ফলে বাসের যন্ত্রাংশ বেশি দামে কিনতে হচ্ছে। এ অবস্থায় ছয় মাস আগে ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর দাবি জানানো হয়েছিল। গতকাল বিআরটিএর সঙ্গে বৈঠকে বিষয়টি আবারও উত্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে।

ঢাকা শহরের বিভিন্ন রুটে প্রায় পাঁচ হাজার বাস চলাচল করে। এছাড়া শহরতলিতে আরও কয়েক হাজার বাস রয়েছে। এসব বাসে রোববার সকাল থেকেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে বিভিন্ন স্থানে যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটছে।

সরেজমিন চিত্র

ঢাকা শহরের বিভিন্ন রুটে প্রায় পাঁচ হাজার বাস চলাচল করে। এছাড়া শহরতলিতে আরও কয়েক হাজার বাস রয়েছে। এসব বাসে রোববার সকাল থেকেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে বিভিন্ন স্থানে যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটছে।

jagonews24

সদরঘাট থেকে মহাখালী হয়ে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী আজমেরী পরিবহনে গুলিস্তান থেকে মহাখালী পর্যন্ত ভাড়া আগে ছিল ২৫ টাকা, বর্তমানে নেওয়া হচ্ছে ৩০ টাকা।

যাত্রী জোনায়েদ হোসেন বলেন, তেলের দাম বাড়ানোর অজুহাতে ভাড়া বাড়ানো হয়েছে। এ নিয়ে তর্ক করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। সরকারকে দ্রুত নতুন ভাড়া নির্ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তিনি।

এমএমএ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow