বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজধানীর উত্তরখান আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় লাল সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পর্যটকের

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজধানীর উত্তরখান আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় লাল সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow