বাহরাইনে আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জন গ্রেপ্তার
বাহরাইনে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানকে সমর্থন এবং বিদেশি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আরও কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। কর্তৃপক্ষের ভাষ্য, অভিযুক্তরা দেশের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইরানকে সমর্থন জানিয়েছিল। উল্লেখ্য, ইরান ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বাহরাইন বহুবার অভিযোগ করেছে, ইরান দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বাহরাইনে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার।
শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ইরানকে সমর্থন এবং বিদেশি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আরও কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। কর্তৃপক্ষের ভাষ্য, অভিযুক্তরা দেশের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইরানকে সমর্থন জানিয়েছিল।
উল্লেখ্য, ইরান ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বাহরাইন বহুবার অভিযোগ করেছে, ইরান দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
What's Your Reaction?