বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইনে মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় তথ্য অবকাঠামোয় (ডেটা সেন্টার) ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এই দাবি করা হয়। মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়, আইআরজিসির এরোস্পেস ফোর্স ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাজনের মূল ডাটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সংস্থাটি আরও জানায়, সম্প্রতি ইরানের তারখোবিনে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করা হয়েছে।

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইনে মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় তথ্য অবকাঠামোয় (ডেটা সেন্টার) ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এই দাবি করা হয়।

মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়, আইআরজিসির এরোস্পেস ফোর্স ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাজনের মূল ডাটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

সংস্থাটি আরও জানায়, সম্প্রতি ইরানের তারখোবিনে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow