বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

বাহরাইনের নিরাপত্তা বাহিনী ২০ জন শিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৫ জন প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে আটক করা হয়।  সর্বশেষ এই গ্রেপ্তারের ফলে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে আটক করা হয়েছে। এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং আইআরজিসির সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রেখেছিলেন। তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকার ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ধারাগুলো ব্যবহার করে শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমত দমন করছে। তাদের মতে, এসব গ্রেপ্তার রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপ

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

বাহরাইনের নিরাপত্তা বাহিনী ২০ জন শিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৫ জন প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে আটক করা হয়। 

সর্বশেষ এই গ্রেপ্তারের ফলে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে আটক করা হয়েছে।

এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং আইআরজিসির সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রেখেছিলেন।

তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকার ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ধারাগুলো ব্যবহার করে শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমত দমন করছে। তাদের মতে, এসব গ্রেপ্তার রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow