বাড়তে পারে বাইসাইকেলের দাম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি ও রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাবের ফলে দেশে বাইসাইলের দাম বাড়াতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও পড়ুন মোবাইল ফোন সিমে কর থাকছে না আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব থাকতে পারে। আরও পড়ুন ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে কী দাওয়াই নিয়ে আসছেন অর্থমন্ত্রী একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব থাকতে পারে বাজেটে। ইএইচটি/বিএ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি ও রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাবের ফলে দেশে বাইসাইলের দাম বাড়াতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মোবাইল ফোন সিমে কর থাকছে না
আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব থাকতে পারে।
একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব থাকতে পারে বাজেটে।
ইএইচটি/বিএ
What's Your Reaction?
