বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. কাউছার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মো. কাউছার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের ছেলে। তিনি জুলাই শহীদ জুবায়ের আহমেদের ছোট ভাই। জানা গেছে, সোমবার বিকেলে গৌরীপুর পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাউছার। পথিমধ্যে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভিশিমুল এলাকায় আসতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে কাউছার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই কাউছারের মৃত্যু হয়।  জুলাইযোদ্ধা অর্পিতা কবির অ্যানি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউছারের বড় ভাই জুবায়ের। সেই ঘটনার দুই বছরের মাথায় আজ সড়ক দুর্ঘটনায় কাউছার নিহত হলেন। তার এমন মৃত্

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. কাউছার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. কাউছার উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের মো. আনোয়ার উদ্দিনের ছেলে। তিনি জুলাই শহীদ জুবায়ের আহমেদের ছোট ভাই।

জানা গেছে, সোমবার বিকেলে গৌরীপুর পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কাউছার। পথিমধ্যে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাভিশিমুল এলাকায় আসতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে কাউছার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই কাউছারের মৃত্যু হয়। 

জুলাইযোদ্ধা অর্পিতা কবির অ্যানি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউছারের বড় ভাই জুবায়ের। সেই ঘটনার দুই বছরের মাথায় আজ সড়ক দুর্ঘটনায় কাউছার নিহত হলেন। তার এমন মৃত্যু মেনে নেয়া কষ্টকর।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। পরে হাসপাতালে  নেওয়ার পথে মারা যান এক যুবক। এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow