বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার তালুকানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলাকারী যুবকের নাম রনি। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মণ্ডলের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, তালুককানুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়ার বাড়িতে ঢুকে রনি এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে আহত হন বাবলু মিয়া, হেলেনা বেগম (৫৫), বাবলুর মেয়ে শেফালি আক্তার ও পাপরী খাতুন। বাবলুর বোন হেলেনার গলা কেটে হত্যার চেষ্টাও করে ওই যুবক। গুরুতর আহত হেলেনাকে চিকিৎসার জন্য সজিমেকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী রনিকে ঘটনাস্থল থেকেই হাতে নাতে আটক করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে কী কারণে এই আকস্মিক ও নৃশংস হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে এবং সঠিক কারণ উদঘাটনে পুলিশ

বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার তালুকানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

হামলাকারী যুবকের নাম রনি। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তালুককানুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়ার বাড়িতে ঢুকে রনি এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে আহত হন বাবলু মিয়া, হেলেনা বেগম (৫৫), বাবলুর মেয়ে শেফালি আক্তার ও পাপরী খাতুন। বাবলুর বোন হেলেনার গলা কেটে হত্যার চেষ্টাও করে ওই যুবক। গুরুতর আহত হেলেনাকে চিকিৎসার জন্য সজিমেকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় হামলাকারী রনিকে ঘটনাস্থল থেকেই হাতে নাতে আটক করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

তবে কী কারণে এই আকস্মিক ও নৃশংস হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে এবং সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে রনি নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঠিক কারণ জানা যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow