বাড়িতে তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি স্প্যাগেটি

বিশ্বকাপের মৌসুম মানেই রাত জেগে খেলা দেখা আর প্রিয় খাবারে জমে ওঠা আড্ডা। এই সময় অনেকের পছন্দের তালিকায় থাকে স্প্যাগেটি। ঝটপট তৈরি করা যায়, আবার স্বাদেও দারুণ। রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই সহজ উপকরণে বানিয়ে নিতে পারেন সুস্বাদু স্প্যাগেটি। পরিবার বা বন্ধুদের সঙ্গে খেলা দেখতে দেখতে গরম গরম এই ইতালিয়ান পদ মুহূর্তেই এনে দেবে রেস্টুরেন্টের স্বাদ। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে স্প্যাগেটি তৈরি করবেন- উপকরণ স্প্যাগেটি পাস্তা ১ প্যাকেট চিকেন কিমা বা বিফ কিমা ২কাপ পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ রসুন কুচি ১ টেবিল চামচ টমেটো পিউরি বা পেস্ট ১ কাপ অরিগানো ১ চা চামচ পারমেসান চিজ আধা কাপ গোলমরিচ ১ চা চামচ অলিভ অয়েল বা সয়াবিন তেল ২-৩ টেবিল চামচ লবণ স্বাদমতো পরিমাণমতো পানি পরিমাণমতো প্রস্তুত প্রণালি প্রথমে একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ দিন। পানি ফুটে উঠলে স্প্যাগেটি দিয়ে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেদ্ধ করুন। তবে খেয়াল রাখবেন, স্প্যাগেটি যেন অতিরিক্ত নরম না হয়ে যায়। সামান্য শক্ত অবস্থায় নামিয়ে নিলে স্বাদ ও টেক্সচার ভালো থাকে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে স্প্যাগেটির সঙ্গে

বাড়িতে তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি স্প্যাগেটি

বিশ্বকাপের মৌসুম মানেই রাত জেগে খেলা দেখা আর প্রিয় খাবারে জমে ওঠা আড্ডা। এই সময় অনেকের পছন্দের তালিকায় থাকে স্প্যাগেটি। ঝটপট তৈরি করা যায়, আবার স্বাদেও দারুণ। রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই সহজ উপকরণে বানিয়ে নিতে পারেন সুস্বাদু স্প্যাগেটি। পরিবার বা বন্ধুদের সঙ্গে খেলা দেখতে দেখতে গরম গরম এই ইতালিয়ান পদ মুহূর্তেই এনে দেবে রেস্টুরেন্টের স্বাদ।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে স্প্যাগেটি তৈরি করবেন-

উপকরণ

  • স্প্যাগেটি পাস্তা ১ প্যাকেট
  • চিকেন কিমা বা বিফ কিমা ২কাপ
  • পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • টমেটো পিউরি বা পেস্ট ১ কাপ
  • অরিগানো ১ চা চামচ
  • পারমেসান চিজ আধা কাপ
  • গোলমরিচ ১ চা চামচ
  • অলিভ অয়েল বা সয়াবিন তেল ২-৩ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো পরিমাণমতো
  • পানি পরিমাণমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ দিন। পানি ফুটে উঠলে স্প্যাগেটি দিয়ে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেদ্ধ করুন। তবে খেয়াল রাখবেন, স্প্যাগেটি যেন অতিরিক্ত নরম না হয়ে যায়। সামান্য শক্ত অবস্থায় নামিয়ে নিলে স্বাদ ও টেক্সচার ভালো থাকে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে স্প্যাগেটির সঙ্গে অল্প একটু অলিভ অয়েল বা সাধারণ তেল মিশিয়ে নিন, যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। পাশাপাশি সেদ্ধ করা পাস্তার পানি থেকে প্রায় ১ কাপ আলাদা করে রেখে দিন।

jago

এবার একটি প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর কিমা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। কিমা থেকে বের হওয়া পানি শুকিয়ে মাংস হালকা বাদামি ও মচমচে হয়ে এলে এতে টমেটো পিউরি, অরিগেনো, গোলমরিচ গুঁড়া এবং সেদ্ধ করা পাস্তার পানি, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঢেকে ৫-১০ মিনিট অল্প আঁচে রান্না করুন, যাতে সস ঘন হয়ে আসে এবং তেল ওপরে ভেসে ওঠে।

এরপর রান্না করা সসের মধ্যে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে আগে থেকে আলাদা করে রাখা হালকা গরম পাস্তার পানি অল্প অল্প করে মিশিয়ে কাঙ্ক্ষিত ঘনত্ব এনে নিন। কিছুটা গ্রেট করা পারমেসান চিজ এবং গোলমরিচের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow