বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন জামাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিজ বাড়ির আঙিনায় অবৈধভাবে গাঁজা চাষ করার অভিযোগে জামাল বেপারি (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা।  মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জামাল বেপারী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর আরজি কালিকাপুর গ্রামের মিনাজ উদ্দিন বেপারির ছেলে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জামাল বেপারি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে তার বাড়ির আঙিনায় কৌশলে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে রোপণ করা বেশ কিছু গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামাল বেপারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow