বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশে থাকা ডোবার পানিতে ডুবে ইসরাফিল সরকার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাফিল ওই গ্রামের উত্তর পাড়ার সরকার বাড়ির ইয়াসিন সরকারের ছোট ছেলে। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ির উঠানে একা একা খেলছিল ইসরাফিল। সে সময় তার বাবা ও দাদি ঘরের অন্য পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে ঘরের পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ইসরাফিলকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘরের পাশে থাকা ডোবার পানিতে ডুবে ইসরাফিল সরকার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইসরাফিল ওই গ্রামের উত্তর পাড়ার সরকার বাড়ির ইয়াসিন সরকারের ছোট ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ির উঠানে একা একা খেলছিল ইসরাফিল। সে সময় তার বাবা ও দাদি ঘরের অন্য পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে ঘরের পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ইসরাফিলকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈম আব্দুল্লাহ কালবেলাকে বলেন, পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। পরে আমরা তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
What's Your Reaction?