বাড়ির গ্রিলে হাত দিতেই প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বগাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় জুবায়ের। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।’ হুসাইন মালিক/এসআর/জেআইএম

বাড়ির গ্রিলে হাত দিতেই প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বগাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় জুবায়ের। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।’

হুসাইন মালিক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow